বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’ বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন না করার দাবি বর্জ্যজীবীদের ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান

ভিসি পরিবর্তনের গুঞ্জনে উত্তাল ডুয়েট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৪ মোট ভিউ

 

 

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপে উপাচার্য (ভিসি) রদবদলের গুঞ্জনের মধ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এও নতুন ভিসি নিয়োগের আলোচনা জোরালো ভাবে শোনা যাচ্ছে। এ প্রেক্ষাপটে ডুয়েটের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকে নতুন ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

৮ই মে শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হল থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে ক্যাম্পাসে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন,শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে বাইরের কোনো বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ দেওয়া উচিত হবে না। তাদের মতে, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সমস্যা,শিক্ষার্থীদের চাহিদা এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অধিক বাস্তব অভিজ্ঞতা রাখেন। ফলে ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নতুন ভিসি নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা আরও বেগবান হবে।

 

আরও পড়ুন :দুই বছর পর জাবিতে আবারও বসল শিক্ষক নিয়োগ বোর্ড

 

 

বক্তারা আরও বলেন, শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি এবং একাডেমিক কার্যক্রমের ধারাবাহিক উন্নয়ন বজায় রাখতে ডুয়েটের কর্মরত শিক্ষকদের মধ্য থেকেই প্রশাসনিক নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো—

১। ডুয়েটে কর্মরত অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই নতুন ভিসি নিয়োগ দিতে হবে।

২। ডুয়েটের যেকোনো প্রশাসনিক রদবদলে বিশ্ববিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের মধ্য থেকে নতুন প্রশাসন গঠন করতে হবে।

এছাড়াও শিক্ষার্থীরা আরও বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় এবং শিক্ষার্থীদের দাবি না মানা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital