বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

মো. আসাদুল আলম জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৮ মোট ভিউ

 

 

জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

অভিযুক্তদের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

নোটিশপ্রাপ্তরা হলেন— শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা এবং সদস্য মো. জাহিদ হাসান ও মো. এস এম তানিম হাসান।
বৃহস্পতিবার (৭ মে) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্তদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।

 

 

 

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital