বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

সিংড়ায় মহাসড়কে থামছে-ই না মৃত্যুর মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৩ মোট ভিউ

 

গত বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯ টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন (১)
নিহত হয়,এবং (৩) জন গুরুতর আহত হন!

তার রেশ কাটতে না কাটতেই নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম বাসট্যান্ড এলাকায় ট্রাকের চাকায় পৃ ষ্ট হয়ে এক তরুণীর মৃ ত্যু হয়!
ঘটনায় নিহত নারীর স্বামী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন তালপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেবেকা সুলতানা লেবু (৩৫) চৌগ্রাম ইউনিয়নের কামার বড়িয়া গ্রামের হান্নান আহমেদের মেয়ে এবং বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রিপন মিয়ার স্ত্রী।

 

আরও পড়ুন : ঢাকায় অনুষ্ঠিত টেক্সটাইল ট্যালেন্ট হ্যান্ট কনফারেন্সে ২য় ডুয়েট শিক্ষার্থী হাকিমুল

 

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রেবেকা সুলতানা লেবু তার স্বামী রিপন মিয়ার অটোভ্যানে করে নন্দীগ্রামে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি কামার বড়িয়ায় আসছিলেন। পথে চৌগ্রাম বাসস্ট্যান্ডের তালপুকুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রেবেকা সুলতানা লেবু নিহত হন এবং তার স্বামী রিপন মিয়া গুরুতর আহত হন। ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

স্থানীয়রা আহত রিপন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ট্রাক ও অটোভ্যানের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি আটক ও আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital