বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

ঢাকা-৪ আসনে ১৯ লাখ টাকার ডাকাতি: জামাতের এমপির ভাগিনা সাব্বির র‍্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৫৫ মোট ভিউ

ঢাকা-৪ আসনে ১৯ লাখ টাকার ডাকাতি: জামায়াতের এমপির ভাগিনা সাব্বির র‍্যাবের হাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৪ আসনের কদমতলী থানা এলাকায় ১৯ লাখ টাকা ডাকাতি এবং কয়েকজনকে কুপিয়ে জখমের অভিযোগে স্থানীয় জামায়াতের সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগিনা আসাদুজ্জামান সাব্বিরকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গত ৬ মে বিকেলে এই সশস্ত্র হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

মামলার এজাহার ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে ডিএমপি’র কদমতলী থানাধীন ৫৯ নং ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেললাইন সংলগ্ন কাঁচা রাস্তার ওপর এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাসান তাঁর প্রাইভেটকারে করে যাওয়ার সময় অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাঁদের পথ রোধ করে। অভিযোগ রয়েছে, আসামিরা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

হামলাকারীরা ভুক্তভোগীদের গাড়ি থেকে টেনে বের করে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই হামলায় মো. হাসান, রনি, মোতালেব এবং নয়নসহ অন্তত ৫ থেকে ৭ জন গুরুতর আহত হন। এসময় হামলাকারীরা গাড়িতে থাকা ব্যবসার নগদ ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কদমতলী থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মূল অভিযুক্ত, জামায়াত দলীয় এমপির ভাগিনা আসাদুজ্জামান সাব্বিরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এলাকাবাসী ও সাধারণ মানুষের মাঝে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পুরো বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

One thought on "ঢাকা-৪ আসনে ১৯ লাখ টাকার ডাকাতি: জামাতের এমপির ভাগিনা সাব্বির র‍্যাবের হাতে গ্রেফতার"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital