বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

দীর্ঘ প্রতীক্ষার পরে ডুয়েটের ২য় ক্যাম্পাসে শুরু হচ্ছে তিন বিভাগের একাডেমিক কার্যক্রম

ডুয়েট প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৩ মোট ভিউ

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) দ্বিতীয় ক্যাম্পাসে তিনটি বিভাগের একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ২১ জুন থেকে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (এমএমই), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিই) এবং ফুড ইঞ্জিনিয়ারিং (এফই) বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্যে জোরেশোরে চলছে শ্রেণিকক্ষ ও অবকাঠামোগত প্রস্তুতি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের নির্বিঘ্নে পাঠদান নিশ্চিত করতে প্রয়োজনীয় শ্রেণিকক্ষ প্রস্তুত, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র স্থাপনসহ একাডেমিক পরিবেশ তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লক্ষ্য, প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা যেন একটি স্বাভাবিক, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশে ক্লাসে অংশ নিতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সার্বিক দিকনির্দেশনায় সংশ্লিষ্ট দপ্তরগুলো শ্রেণিকক্ষ প্রস্তুতকরণ, আসবাবপত্র স্থাপন এবং প্রয়োজনীয় একাডেমিক সুবিধা নিশ্চিত করতে কাজ করছে।

এদিকে দ্বিতীয় ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে মেইন ক্যাম্পাসের পুরাতন একাডেমিক ভবন থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম একাডেমিক ভবনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুটি ল্যাব স্থানান্তরের কাজও পুরোদমে চলছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, দ্বিতীয় ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম চালু হওয়া ডুয়েটের অবকাঠামোগত ও শিক্ষাগত সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক একাডেমিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

দীর্ঘদিনের অপেক্ষার পর দ্বিতীয় ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার খবরে সংশ্লিষ্ট বিভাগগুলোর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা করছেন, নতুন ক্যাম্পাসে আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital