বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

বিশ্বকাপে লাল কার্ডের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়?

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২২ মোট ভিউ

 

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড পাওয়া দল হিসেবে শীর্ষে রয়েছে ব্রাজিল। ১১৫টি ম্যাচে ১১টি লাল কার্ড দেখে শৃঙ্খলাভঙ্গের তালিকায় সবার ওপরে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২৬ বিশ্বকাপ শুরু হতেই শৃঙ্খলা নিয়ে বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো ম্যাচে তিনটি লাল কার্ড দেখানো হয়, যা সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাসে বিরল ঘটনা। তুলনায় ২০২২ কাতার বিশ্বকাপে পুরো টুর্নামেন্টে ছিল মাত্র চারটি লাল কার্ড।

 

আরও পড়ুন :স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

 

ইতিহাস ঘেঁটে দেখা গেছে, ব্রাজিলের পর যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা এবং ক্যামেরুন। দুই দলই বিশ্বকাপে ৯টি করে লাল কার্ড দেখেছে। তবে ম্যাচ সংখ্যার দিক থেকে ক্যামেরুন তুলনামূলকভাবে অনেক কম ম্যাচ খেলেই সমান সংখ্যক লাল কার্ড পেয়েছে।

এরপর ৮টি করে লাল কার্ড নিয়ে তালিকায় আছে নেদারল্যান্ডস, ইতালি এবং উরুগুয়ে। জার্মানি ও মেক্সিকো পেয়েছে ৭টি করে লাল কার্ড, আর ৬টি করে লাল কার্ড নিয়ে শীর্ষ দশে রয়েছে ফ্রান্স ও পর্তুগাল।

হলুদ কার্ডের দিক থেকেও আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল, নেদারল্যান্ডস, ইতালি ও মেক্সিকোর মতো দলগুলো শীর্ষে অবস্থান করছে। মূলত দীর্ঘ সময় বিশ্বকাপে নিয়মিত অংশগ্রহণ এবং টুর্নামেন্টে বেশি সংখ্যক ম্যাচ খেলায় এসব দল এই তালিকায় এগিয়ে রয়েছে।

শেয়ার করুন

One thought on "বিশ্বকাপে লাল কার্ডের শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়?"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital