বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

QS র‍্যাংকিংয়ে এবার স্থান ধরে রাখতে পারেনি রুয়েট

রুয়েট প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৪ মোট ভিউ

 

আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় মূল্যায়নকারী প্রতিষ্ঠান Quacquarelli Symonds (QS) বৃহস্পতিবার (১৮ জুন) QS World University Rankings ২০২৭ প্রকাশ করেছে। এবারের তালিকায় বাংলাদেশের ১৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেলেও দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) বৈশ্বিক র‍্যাংকিংয়ে জায়গা ধরে রাখতে পারেনি।

তবে দেশের চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়— বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)— এবারের র‍্যাংকিংয়ে স্থান অর্জন করেছে।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ অবস্থানে রয়েছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েটের অবস্থান বৈশ্বিকভাবে ৭৬১-৭৭০ ব্যান্ডে, যা দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া আইইউটি রয়েছে ১২০১-১৪০০ ব্যান্ডে এবং চুয়েট ও কুয়েট রয়েছে ১৪০১+ ব্যান্ডে।

এর বাইরে তালিকায় স্থান পাওয়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ আরও কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

উল্লেখ্য, QS World University Rankings ২০২৬-এ রুয়েট ১৪০১+ ব্যান্ডে অবস্থান করেছিল। একই সময়ে বুয়েট ছিল ৭৬১-৭৭০, আইইউটি ১২০১-১৪০০ এবং কুয়েট ও চুয়েট ১৪০১+ ব্যান্ডে। ফলে টানা কয়েক বছর আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে থাকার পর এবার সেই অবস্থান ধরে রাখতে ব্যর্থ হয়েছে রুয়েট।

বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণে QS বিভিন্ন সূচক বিবেচনা করে থাকে। এর মধ্যে রয়েছে Academic Reputation, Employer Reputation, Faculty-Student Ratio, Citations per Faculty, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি এবং Sustainability। এসব সূচকে অর্জিত সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতেই প্রতিবছর এ র‍্যাংকিং প্রকাশ করা হয়।

এবারের QS World University Rankings ২০২৭-এ বিশ্বের ১০৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক স্বীকৃতি এবং কর্মসংস্থানে স্নাতকদের সক্ষমতাসহ বিভিন্ন মানদণ্ডের ওপর ভিত্তি করে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital