বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মোংলা ও খুলনায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি: সৌদি আরবের দুই রুটে ফিরছে বিমানের ফ্লাইট শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘রুদ্র-মঙ্গল’ গবেষণাপত্র প্রকাশিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭৫ মোট ভিউ

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড জার্নাল ‘রুদ্র-মঙ্গল’–এর নবম-দশম সংখ্যা (আগস্ট ২০২৪-২০২৫) প্রকাশিত হয়েছে।

২২ জুন (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জার্নালটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় তিনি সম্পাদনা পরিষদকে অভিনন্দন জানিয়ে গবেষণাধর্মী জার্নালের প্রকাশনা ও প্রচার আরও বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও জার্নালটির সম্পাদনা পরিষদের সদস্য মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও জার্নালটির সম্পাদক মো. হাবিব-উল-মাওলা, নির্বাহী সম্পাদক আহমেদুল বারী এবং বিভাগের শিক্ষকরা।

গবেষণাপত্রটির সম্পাদনা পরিষদের অন্য সদস্যরা হলেন মো. মাহবুব হোসেন ও আহমেদ শাকিল হাসমী। জার্নালটির প্রচ্ছদ করেছেন রাশেদ সুখন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জার্নালটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা প্রবন্ধও স্থান পেয়েছে। মোট ১০টি গবেষণা প্রবন্ধ নিয়ে প্রকাশিত এ সংখ্যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital