বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আহত বাবা জাবির প্রক্টরের দায়িত্বে অধ্যাপক জাকির সেচ পাম্পের তারে জড়িয়ে মৃত্যু হলো কৃষকের তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ

গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা ও মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ-২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২২ মোট ভিউ

 

 

 

 

 

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা দক্ষতা বৃদ্ধি, উচ্চমানের গবেষণায় উদ্বুদ্ধকরণ এবং গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আগামী ২৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ‘গবেষণা সপ্তাহ-২০২৬’ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র এ আয়োজন করছে।

 

বুধবার (২৪ জুন) আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গবেষণা পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতা নির্ধারিত হয় গবেষণার মান, উদ্ভাবনী সক্ষমতা ও জ্ঞানসৃষ্টির ধারাবাহিকতার মাধ্যমে।”

 

গবেষণা সপ্তাহ-২০২৬ বিশ্ববিদ্যালয়কে আরও গবেষণামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র সূত্রে জানা যায়, গবেষণা সপ্তাহ উপলক্ষে পাঁচ দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সহযোগিতায় এসপিএসএস, স্টাটা, এনভিভো এবং পাইথনভিত্তিক মেশিন লার্নিং বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।

 

এছাড়া বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ, গবেষণা ও একাডেমিক লেখালেখি, উচ্চমানসম্পন্ন জার্নালে প্রকাশনা কৌশল এবং গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে সেমিনার আয়োজন করা হবে। থাকবে গবেষণা আইডিয়া প্রতিযোগিতা ও অনলাইন বিশেষ সেশনও।

 

 

আরও পড়ুন :

ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ৬ দফা দাবি উত্থাপন জাবি ছাত্রলীগের

 

গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেটের সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে কেন্দ্রটি প্রায় ১৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ৯৫৩টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করেছে। এসব প্রকল্পের ফলাফল দেশি-বিদেশি বিভিন্ন স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে।

 

গবেষণা সপ্তাহের সেমিনারগুলোতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের গুগল ফরমের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন শুরু ২৪ জুন রাত ৯টায়।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকটি অফলাইন সেমিনারে আসনসংখ্যা ৮০টি হওয়ায় ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। তবে শিক্ষকেদের জন্য কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital