বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় প্রভাষক হলেন জবি শিক্ষার্থী শামিমা ফেরদৌসি বন্যা

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩১ মোট ভিউ

 

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শামিমা ফেরদৌসি বন্যা ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় প্রভাষক পদে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। তার এ অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

 

শামিমা ফেরদৌসি বন্যা জবির সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজবিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক পর্যায়ে ৩.৮১ এবং স্নাতকোত্তর পর্যায়ে ৩.৭১ সিজিপিএ অর্জন করেন। একাডেমিক উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহসানুল হক মিলনের কাছ থেকে ডিনস অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি যাদুরানী গার্লস স্কুল থেকে মাধ্যমিক এবং যাদুরানী আদর্শ মহাবিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।

 

পেশাগত জীবনে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন গবেষণা প্রকল্পে গবেষণা সহকারী ও সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন। এসব গবেষণার বিষয়ের মধ্যে ছিল তরুণ প্রজন্মের নৈতিক মান উন্নয়নে সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তির ভূমিকা, ঢাকায় জলবায়ুজনিত বাস্তুচ্যুত মানুষের আর্থসামাজিক প্রভাব, সড়ক নিরাপত্তা প্রচারে গণমাধ্যমের ভূমিকা এবং বাংলাদেশে রোহিঙ্গা কিশোর কিশোরীদের সামাজিকীকরণ প্রক্রিয়া।

 

বর্তমানে তিনি Bangladesh School of Social Research and Development-এ রিসার্চ কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছেন। সেখানে তিনি বিভিন্ন গবেষণা প্রকল্পের পরিকল্পনা, তথ্য সংগ্রহ, দল পরিচালনা এবং গবেষণা প্রতিবেদন প্রস্তুতের সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একটি আমেরিকান সফটওয়্যার প্রতিষ্ঠানে রিভিউয়ার হিসেবেও বাংলাদেশ থেকে দূরবর্তীভাবে দায়িত্ব পালন করছেন।

 

গবেষণা কার্যক্রমের ধারাবাহিকতায় তিনি ২০২৬ সালে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ৮ম ICSD আন্তর্জাতিক টেকসই উন্নয়ন সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেন। এর আগে ২০২৪ সালে গ্রিন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত তৃতীয় International Conference on Innovation for Transformation and Development (ITD)-এও তিনি গবেষণাপত্র উপস্থাপন করেন।

 

এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ২০২৫ ও ২০২৬ সালে অনুষ্ঠিত এসপিএসএস প্রশিক্ষণ কর্মসূচিতে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরিসংখ্যানভিত্তিক তথ্য বিশ্লেষণের প্রশিক্ষণ দেন।

 

তার গবেষণাপত্র “The Influence of Social Media on Consumers Buying Behavior and Conspicuous Consumption” গ্রিন ইউনিভার্সিটি রিভিউ অব সোশ্যাল সায়েন্সেস জার্নালে প্রকাশিত হয়েছে।

 

শামিমা ফেরদৌসি বন্যার এ সাফল্যে শিক্ষক, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, একজন শিক্ষক ও গবেষক হিসেবে তিনি উচ্চশিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং নতুন প্রজন্মকে জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করবেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital