বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

সিংড়ায় নন্দকুজা নদীর উপর নির্মিত হলো ‘জাগরণী সেতু’

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১১ মোট ভিউ

সিংড়ায় নন্দকুজা নদীর উপর নির্মিত হলো ‘জাগরণী সেতু’

 

ভেঙে পড়ার এক বছর পর নতুন রূপে ফিরে এলো ‘জাগরণী সেতু’।
নাটোরের সিংড়া উপজেলার চামারী এলাকার হোলাই গাড়ি বাজার সংলগ্ন নন্দকুজা নদীর উপর ২৪৫ ফিট দৈর্ঘ্যের এই কাঠের সেতুটি শনিবার শুভ উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর কচুরিপানা বেধে যাওয়ায় নদীর তীব্র স্রোতে সিমেন্টের খুঁটি দ্বারা নির্মিত আগের সেতুটি ভেঙে পড়ে। এরপর এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্বেচ্ছাশ্রম এবং সার্বিক সহযোগিতায় ১৪ লক্ষ টাকা খরচ করে ‘চামারী জাগরণী সংঘ’র উদ্যোগে নতুন করে সেতুটি নির্মাণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান:
১২ জুলাই ২০২৬ ইং, শনিবার বেলুন ও ফেস্টুনে সাজানো সেতুতে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব শেখ মোঃ রাশিদুল ইসলাম, উপদেষ্টা, চামারী জাগরণী সংঘ, সাবেক সভাপতি,
৫ নং চামারী ইউনিয়ন বিএনপি ও সাবেক চেয়ারম্যান, চামারী ইউনিয়ন পরিষদ।

আরো উপস্থিত ছিলেন: ৫ নং চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল আমিন মেধা সাজু ইসলাম, চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, জাগরণী সংঘের সভাপতি মোঃ মাজহার আলী এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতাব।

অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চামারী জাগরণী সংঘের সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।

এলাকাবাসীর প্রতিক্রিয়া:সেতুটি চালু হওয়ায় চামারী ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। বর্ষা ও বন্যার সময় নদী পারাপারে জীবনের ঝুঁকি নিতে হতো। এখন এই সেতুর মাধ্যমে শিক্ষার্থী, কৃষক, ছোটখাটো যানবাহন ও ব্যবসায়ীসহ সব বয়সের মানুষ নিরাপদে যাতায়াত করতে পারবেন।

সেতুটির উদ্বোধনে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-
উদ্দীপনা দেখা যায়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital