মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

৫ আগস্ট হাসিনার পদত্যাগ না হলে ৬ আগস্টও জেল থেকে বের হতে পারতাম না: আশরাফুল সরদার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১২৬ মোট ভিউ

 

 

 

 

জুলাই-আগস্টের গণআন্দোলনের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ না হলে ৬ আগস্ট নাটোর জেলার শত শত নেতাকর্মীর কারামুক্তি সম্ভব হতো না বলে দাবি করেছেন সিংড়া উপজেলার চামারী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এবং চামারী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আশরাফুল সরদার।

 

তিনি বলেন, “আমার ২১ দিনের কারাজীবন ছিল জীবনের সবচেয়ে কঠিন ও বিভীষিকাময় সময়। আজও সেই দিনগুলোর কথা মনে পড়লে শরীর শিউরে ওঠে। কারাগারে ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি বন্দি থাকায় মানবেতর পরিবেশের সৃষ্টি হয়েছিল। জামিন কার্যক্রম কার্যত বন্ধ ছিল বলে মনে হয়েছে। খাবার, স্বজনদের সঙ্গে যোগাযোগ, সাক্ষাৎ এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকেও আমাদের বঞ্চিত করে লোকডাউনে রাখা হয়েছিল। প্রতিটি দিন ছিল অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় ভরা।”

 

তিনি আরও বলেন, “যদি ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন না ঘটত, তাহলে ৬ আগস্টও আমাদের কারামুক্তি সম্ভব হতো না। বরং আরও নতুন মামলায় দীর্ঘদিন কারাগারে থাকতে হতে পারত। একই সঙ্গে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের ওপর আরও বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল।”

 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশরাফুল সরদার বলেন,

ওই দুঃসময়ের কথা বললে আজ কিছু হাইব্রিড বিএনপির নেতারা হাসি তামাশা করে, তাদের কাছে কোন মূল্যায়ন পাওয়া যায় না।

তিনি আরো বলেন

আমরা বাঙালি খুব সহজেই অতীত ভুলে যাই। যারা দুঃসময়ে দল ও আদর্শের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের অনেকেই আজ যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। বরং অনেক ত্যাগী নেতাকর্মী নিজেদের অবমূল্যায়িত মনে করছেন, যা অত্যন্ত কষ্টের।”

 

সবশেষে তিনি বলেন, “আল্লাহর অশেষ রহমত, অসংখ্য মানুষের আন্দোলন, ত্যাগ ও মায়েদের দোয়ার কারণেই আমরা মুক্তি পেয়েছিলাম। সেই সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা আমাদের সবার দায়িত্ব।”

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital