মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কলা অনুষদ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫১ মোট ভিউ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট শহিদ স্মরণে আন্তঃঅনুষদ (ছাত্র) ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এ ব্যবসায় প্রশাসন অনুষদকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কলা অনুষদ। প্রতিযোগিতার ফাইনাল খেলা উপভোগ করে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

সোমবার (১০ আগস্ট) তারিখ বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “জুলাই একটি দিবস, জুলাই একটি অর্জন, জুলাই আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণা, জুলাই আমাদের ইতিহাসে একটি সোনালী অধ্যায়। এই জুলাইকে বাঁচিয়ে রাখতে আমাদের এই আয়োজন। গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্ট আর দিবসটি উদ্যাপনের জন্য আমরা ৪ আগস্ট মন্ত্রণালয় হতে পত্র পাই। তাই খুবই অল্প সময়ের মধ্যে এই আয়োজন করতে হয়েছে।”

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, “আজকে কোন দলই পরাজিত হয় নি। কলা অনুষদ বিজয়ী আর ব্যবসায় প্রশাসন অনুষদ জয়ী। কারণ ব্যবসায় প্রশাসন অনুষদ ফাইনালে হারলেও তারা অন্যদের পরাজিত করেই ফাইনাল পর্যন্ত এসেছে। আগামীতে আন্তঃবিভাগ খেলার আয়োজন করে খেলোয়াড় বাছাই করে একটি ভালো দল গঠন করতে হবে। যেন আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ভালো করতে পারি। আর খেলার এই সুন্দর মাঠকে উৎসবমূখর রাখতে হবে। শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই হবে না, নিয়মিত চর্চা করতে হবে।”

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃ অনুষদ ছাত্র ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর আহ্বায়ক ও প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।

 

আরো পড়ুন

ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

 

 

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষা দপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ্ মো. নাজমুল হাসান। এসময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শরীরর্চচা শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ৬টি দল (ছাত্র) অংশগ্রহণ করেছে।

গত ০২ আগস্ট ২০২৬ তারিখ বৃহস্পতিবার ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। ০৫ আগস্ট ২০২৬ তারিখ বুধবার একই মাঠে ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের তারিখ পরিবর্তন করা হয়।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদ্যাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীদের জন্য কবিতা আবৃত্তি, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital