শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’

যুক্তরাজ্যে জবির সাবেক শিক্ষার্থীদের ইফতার মাহফিল

তানিয়া শবনম, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২৩ মোট ভিউ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে যুক্তরাজ্যের লন্ডনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষার জন্য যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন এমন একটি সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন ইন ইউকে এর ব্যানারে উক্ত অনুষ্ঠানটি আয়োজিত হয়।

শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাজ্যের সময় বৃহস্পতিবার পূর্ব লন্ডনের রয়েল লন্ডন প্যারাডাইসে এ ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

জানা যায়, উক্ত মিলনমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি, উচ্চতর শিক্ষা সম্পন্ন করে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিতে কর্মরত আছেন এমন শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফ সাগর বলেন , জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে গ্লোবাল প্রেক্ষাপটে অনন্য উচ্চতায় পৌছাতে এই প্লাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাভিত্তিক ভিত্তি প্রদানে এই প্লাটফর্ম পরিকল্পনা প্রণয়ন করছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital