শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’

বেতাগী প্রগতী ফোরাম ঢাকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭৮ মোট ভিউ

 

রাজধানীতে ‘বেতাগী প্রগতী ফোরাম’ ঢাকার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৩ মার্চ ২০২৬ইং তারিখ ) শুক্রবার রাজধানীর ফার্মগেট হোটেল নিউ স্টার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত বেতাগীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সচিব, শিল্পপতী, ব্যবসায়ী, সমাজকর্মী, রাজনীতিবীত, সাংস্কৃতিক কর্মী, ব্যাংকার, ইঞ্জিনিয়ার, লেখক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের প্রভাষক, শিক্ষার্থীসহ সরকারি বেসরকারি পেশাজীবি ও সংগঠনের নেতৃবৃন্দ,

 

ইফতার মাহফিল অনুষ্ঠানে সবাই খুঁজে পেল তার এলকার আপন প্রিয় মানুষকে।

অনুষ্ঠানের সভাপতিত্বে করেন বেতাগী প্রগতি ফোরামের সভাপতি শিল্পপতী আলহাজ্ব আব্দুল কুদ্দুস মল্লিক , সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব খান মোহাম্মদ রেজাউল করিম, এসময় আরো উপস্থিত ছিলেন
বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সাবেক সচিব শ্যামল কর্মকার ও বাংলাদেশ সরকারের বর্তমান সচিব মোঃ রাসেল সাবরিনসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রাজধানীতে বসবাসরত বেতাগীবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ সময় বক্তারা বেতাগী এলাকার উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইফতারের দোয়া পরিচালনা করেন মোকামিয়া দরবার শরীরের বর্তমান পীর মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস এসময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একসাথে ইফতার করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital