বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

পাবনার ভাংগুড়া থেকে সিরাজগন্জ তাড়াশ মহিষলুটি মাছবাহী পিকআপ উল্টে আহত ১

শামীম আহমেদ, পাবনা প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৩৬ মোট ভিউ

 

আজ শনিবার (৯ মে ২০২৬) পাবনার ভাংড়া এলাকা থেকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি বিখ্যাত মাছের আড়তে মাছ বিক্রির উদ্দেশ্যে রওনা হওয়া একটি মাছ ভর্তি পিকআপ গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
জানা যায়, গবিন্দপুর এলাকা থেকে মাছ ভর্তি করে গাড়িটি মহিষলুটি বাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে সুলতানপুর ও করতকান্দি গ্রামের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির একটি চাকা বিস্ফোরিত (বাস্ট) হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানের জমিতে উল্টে যায়।
দুর্ঘটনায় গাড়িতে থাকা বিপুল পরিমাণ মাছ ছিটকে পড়ে এবং প্রায় ৫০ হাজার টাকার মাছের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হন। তবে বাকি যাত্রীরা অক্ষত রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার খবর পেয়ে কাজিপাড়া বৃদ্ধমরিচ এলাকার আনার হোসেনের ভুডভুডি (স্থানীয় পরিবহন) ঘটনাস্থলে পৌঁছে সহায়তা করে। পরে দ্রুত মাছ অন্য একটি গাড়িতে স্থানান্তর করে পুনরায় মহিষলুটি মাছের আড়তে পাঠানো হয়।

 

আরও পড়ুন :পাথরঘাটায় জেলেদের ওপর সন্ত্রাসী হামলা ও লুটতরাজ: তিন জেলেকে কুপিয়ে জখম

 

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা জানান, প্রতিদিন বিভিন্ন এলাকায় মাছ, কৃষিপণ্য ও মালামাল বহনকারী ভারী যানবাহন চলাচল করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই গাড়ির চাকা, ব্রেক ও অন্যান্য যান্ত্রিক বিষয় ঠিকভাবে পরীক্ষা করা হয় না।
স্থানীয় সচেতন মহল মনে করছেন,
“ভারি যানবাহন রাস্তায় নামানোর আগে প্রতিদিন সকালে অন্তত একবার ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করা উচিত। এতে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।”
দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হলেও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital