শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’

হঠাৎ অচল রাজধানীর মেট্রোরেল, স্টেশনজুড়ে দীর্ঘ অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২২ মোট ভিউ

 

 

ঢাকার ব্যস্ত নগরজীবনের অন্যতম ভরসা মেট্রোরেল শনিবার হঠাৎ করেই থমকে যায় এক অপ্রত্যাশিত কারণে। হাই-ভোল্টেজ বিদ্যুৎচালিত ট্র্যাকে একটি বিড়ালের অনুপ্রবেশের ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শনিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়। সাধারণত কারিগরি ত্রুটি, বিদ্যুৎ বিভ্রাট বা সিগন্যালজনিত সমস্যার কারণে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার ঘটনা দেখা গেলেও একটি প্রাণীর উপস্থিতির কারণে পুরো মেট্রোরেল নেটওয়ার্কের সেবা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা যাত্রীদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি করেছে।

তবে কোন স্টেশন এলাকায় বা ঠিক কোন পয়েন্ট দিয়ে বিড়ালটি হাই-ভোল্টেজ ট্র্যাকে প্রবেশ করেছে, রিপোর্ট লেখা পর্যন্ত সে বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

হঠাৎ সেবা বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। অল্প সময়ের মধ্যেই স্টেশনগুলোতে দীর্ঘ সারির সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় অনেক যাত্রী বিকল্প পরিবহন ব্যবস্থার দিকে ঝুঁকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন যাত্রীদের স্টেশনে প্রবেশ সীমিত করা হয়েছে। একই সঙ্গে যারা ইতোমধ্যে টিকিট কেটে বা পাঞ্চ করে প্ল্যাটফর্মে প্রবেশ করেছিলেন, তাদের ভাড়ার অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা বিএমটিসিএল-এর এক কর্মকর্তা জানান, “উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে যেকোনও প্রাণীর উপস্থিতি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “লাইনটি সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিমুক্ত করার চেষ্টা চলছে। তবে ঠিক কখন নাগাদ চাকা আবার সচল হবে, তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঝুঁকি দূর হওয়ামাত্রই দ্রুততম সময়ে সেবা পুনরায় চালু করা হবে।”

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের জন্য পুনরায় মেট্রোরেল চলাচলের ঘোষণা দেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital