বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’ বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন না করার দাবি বর্জ্যজীবীদের ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘রুদ্র-মঙ্গল’ গবেষণাপত্র প্রকাশিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২১ মোট ভিউ

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড জার্নাল ‘রুদ্র-মঙ্গল’–এর নবম-দশম সংখ্যা (আগস্ট ২০২৪-২০২৫) প্রকাশিত হয়েছে।

২২ জুন (সোমবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জার্নালটির মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মোশারফ হোসেন। এ সময় তিনি সম্পাদনা পরিষদকে অভিনন্দন জানিয়ে গবেষণাধর্মী জার্নালের প্রকাশনা ও প্রচার আরও বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ও জার্নালটির সম্পাদনা পরিষদের সদস্য মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও জার্নালটির সম্পাদক মো. হাবিব-উল-মাওলা, নির্বাহী সম্পাদক আহমেদুল বারী এবং বিভাগের শিক্ষকরা।

গবেষণাপত্রটির সম্পাদনা পরিষদের অন্য সদস্যরা হলেন মো. মাহবুব হোসেন ও আহমেদ শাকিল হাসমী। জার্নালটির প্রচ্ছদ করেছেন রাশেদ সুখন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জার্নালটিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা প্রবন্ধও স্থান পেয়েছে। মোট ১০টি গবেষণা প্রবন্ধ নিয়ে প্রকাশিত এ সংখ্যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital