বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’ বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন না করার দাবি বর্জ্যজীবীদের ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান

মারধরের অভিযোগে জাবির এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, অন্য শিক্ষার্থীর ওপর প্রশাসনিক নিষেধাজ্ঞা

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৪ মোট ভিউ

 

 

 

 

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফুটবল বিশ্বকাপ–২০২৬ উপলক্ষে আয়োজিত ম্যাচ প্রদর্শনীকে কেন্দ্র করে মারধরের অভিযোগের ঘটনায় দুই শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

 

এ ঘটনায় একজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং অপর শিক্ষার্থীর ওপর প্রশাসনিক ও ক্যাম্পাস সংশ্লিষ্ট কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২২ জুন ২০২৬ আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্বকাপ ম্যাচ প্রদর্শনের সময় ঘটে যাওয়া ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত ও প্রশাসনিক পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

প্রকাশিত অফিস আদেশ অনুযায়ী, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০১৮–১৯) শিক্ষার্থী এবং নবাব সিরাজউদ্দৌলা হলের আবাসিক শিক্ষার্থী মো. আসাদুজ্জামানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ–২০১৮ এর ৪(১)(খ) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।

 

 

একই ঘটনায় দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০১৮–১৯) শিক্ষার্থী এবং মওলানা ভাসানী হলের আবাসিক শিক্ষার্থী শাহানুর রহমানের বিরুদ্ধে প্রশাসনিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, তথ্য চলাচলজনিত নিরাপত্তার স্বার্থে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক বা একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

 

পাশাপাশি তার ক্যাম্পাস ও আবাসিক হলে অবস্থানেও নিষেধাজ্ঞা বহাল থাকবে।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital