বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

ভেনেজুয়েলায় ভূমিকম্প: এখনো বহু মানুষ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮১ মোট ভিউ

 

ভেনেজুয়েলায় দুই দফার ভূমিকম্পে অন্তত ১৪৩০ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশের কর্তৃপক্ষ। এখনো বহু মানুষ ধ্বংসস্তুপের মধ্যে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বুধবার দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুই দফা ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে দেশটির অসংখ্য ভবন ধসে পড়ে। এরপর থেকেই ঘণ্টায় ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে।

 

আরও পড়ুন: নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

 

জাতিসংঘের হিসাবে, এখনো দেশটিতে ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে। অনেক মানুষ এখন ধ্বংসস্তুপের মাঝে তাদের স্বজনদের খুঁজছেন। ভেনেজুয়েলার উদ্ধার কর্মীদের পাশাপাশি মেক্সিকো, স্পেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে কর্মীরা উদ্ধার কাজে যোগ দিয়েছেন।

বিবিসির সংবাদাতারা জানিয়েছেন, রাজধানী কারাকাস থেকে শুরু করে অন্যসব শহরেও যেখানে চোখ যায়, সেখানেই ধ্বংসের ছাপ দেখা যাচ্ছে।

শেয়ার করুন

One thought on "ভেনেজুয়েলায় ভূমিকম্প: এখনো বহু মানুষ নিখোঁজ"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital