বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

জাবিতে শিক্ষার্থীদের জন্য ‘কোকো চার্জিং স্টেশন’ উদ্বোধন

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ২৮ মোট ভিউ

 

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন ও প্রযুক্তিনির্ভর জীবনযাত্রাকে আরও সহজ করতে ক্যাম্পাসে উদ্বোধন করা হয়েছে ‘কোকো চার্জিং স্টেশন’।

উদ্যোগটির মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থানকালে সহজেই তাদের মোবাইল ফোন চার্জ দিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়া অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), বিভিন্ন অনুষদের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

উদ্যোগটির বিষয়ে আয়োজক মো. সাকিল সরদার বলেন, বর্তমান সময়ে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং শিক্ষা, তথ্য সংগ্রহ, অনলাইন ক্লাস, একাডেমিক কার্যক্রম ও জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের অন্যতম নির্ভরতা। দীর্ঘ সময় ক্যাম্পাসে অবস্থানের কারণে অনেক শিক্ষার্থীর ফোনের চার্জ শেষ হয়ে যায়, যা তাদের নানাভাবে ভোগান্তিতে ফেলে। সেই বাস্তবতা থেকেই শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ‘কোকো চার্জিং স্টেশন’ স্থাপন করা হয়েছে।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এর আগে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বিশ্ববিদ্যালয়ে বাস ট্র্যাকিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার চালু হলো এই চার্জিং স্টেশন, যা শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত কার্যক্রমকে আরও নির্বিঘ্ন করতে সহায়তা করবে।

অনুষ্ঠান শেষে অতিথিরা উদ্যোগটির প্রশংসা করে একে শিক্ষার্থীদের জন্য সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্ভাবনী ও সেবামূলক উদ্যোগ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করে তুলবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital