শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’ বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন না করার দাবি বর্জ্যজীবীদের

নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২০ মোট ভিউ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ২০ জুলাই ২০২৬ তারিখ (সোমবার) সকালে এই সেমিনারের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতার মানদন্ড হলো গবেষণা। যে বিশ্ববিদ্যালয় গবেষণায় যত এগিয়ে সেই বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিংয়ে ততো এগিয়ে। আমাদের বিশ্ববিদ্যালয় অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় নবীন হলেও গবেষণার ক্ষেত্রে আশাব্যঞ্জক।”

উপস্থিত শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে উপাচার্য আরও বলেন, “আমাদের মাঝে অত্যন্ত অভিজ্ঞ ও গবেষণায় দক্ষ রিসোর্স পার্সন উপস্থিত আছেন। তাঁদের আলোচনার মাধ্যমে যে দিকনির্দেশনা পাবেন তা কাজে লাগিয়ে গবেষণা প্রকল্পগুলো পরিচালিত করবেন। গবেষণা প্রতিবেদনগুলো ভালো মানের জার্নালে প্রকাশের ব্যবস্থা করবেন। ভালো মানের জার্নালে অনেক সময় রিজেক্ট হতে পারে, তবে রিজেক্ট হলে তাদের পরামর্শগুলো মেনে আবারও পাঠাবেন। গবেষকদের অত্যন্ত ধৈর্যশীল এবং ধীর-স্থির হতে হবে।”

সকলকে সাথে নিয়ে এই বিশ্ববিদ্যালয়কে বিজ্ঞান ও গবেষণায় এগিয়ে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন তিনি।

সেমিনারের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক ড. মো. হাবিবুর রহমান। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. আতিজা দীল আফরোজ।

 

আরও পড়ুন :

জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর

 

 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মো. আতিকুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. পারভেজ আজহারুল হক, অর্থনীতি বিভাগের মো. ফরিদ উদ্দিন খান এবং সমাজবিজ্ঞান বিভাগের ড. মুনশি ইসরাইল হোসেন।

সঞ্চালনায় ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর অর্থায়ণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২৫-২০২৬ অর্থবছরে গবেষণা প্রকল্পগুলোর সেমিনার অনুষ্ঠিত হয়। সামাজিক বিজ্ঞান অনুষদের চারটি স্থানে মোট ৩৫টি গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital