শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’

জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৬ মোট ভিউ

জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন মিয়াকে সভাপতি এবং একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদৌস শেখকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান এই আংশিক কমিটি ঘোষণা করেন।

এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে কামরুল হাসান রিয়াজ, সিনিয়র সহসাধারণ সম্পাদক হিসেবে জিহাদ ইসলাম শাওন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহিনুর রহমান ও রাকিবুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

 

 

আরও পড়ুন

সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল

 

সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, “জাতীয় ছাত্রশক্তি বিশ্বাস করে, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণই ছাত্ররাজনীতির মূল লক্ষ্য। সেই আদর্শকে ধারণ করেই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।”

তিনি বলেন, “আবাসন সংকটের স্থায়ী সমাধান, দ্বিতীয় ক্যাম্পাসের দ্রুত বাস্তবায়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব। ব্যক্তিগত বা সাংগঠনিক স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “এই পথচলায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা, গঠনমূলক পরামর্শ এবং দোয়া কামনা করছি।”

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital