বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

হাসিনাকে ফেরানোর তৎপরতা: বেরোবি শিক্ষকদের সংশ্লিষ্টতা অনুসন্ধানে কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৪৭ মোট ভিউ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর কথিত গোপন তৎপরতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোনো শিক্ষক জড়িত রয়েছেন কি না, তা অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন
অফিস আদেশে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির জন্য কথিত গোপন তৎপরতায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক জড়িত রয়েছেন। এ প্রেক্ষাপটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক ওই তৎপরতায় সংশ্লিষ্ট রয়েছেন কি না, তা অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিউল ইসলাম জীবনকে। সদস্য হিসেবে রয়েছেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হারুন আল-রশিদ এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আতাউর রহমান। কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের সহকারী রেজিস্ট্রার রেহেনা আক্তার মনি।
অফিস আদেশ অনুযায়ী, কমিটি বেরোবির শিক্ষকদের কথিত ওই তৎপরতার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে তথ্য সংগ্রহ ও অনুসন্ধান করবে।
এদিকে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি তালিকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে টেলিগ্রামভিত্তিক একটি গ্রুপে গোপন তৎপরতায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital