বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

জবি ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে আরাফাত-আশিক

জবি প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ ডিবেটিং ক্লাবের আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজি আরাফাত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ।

বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ এবং ক্লাবের মডারেটর ও কো-মডারেটর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. সামিউল হোসেন ও মো. লুৎফর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. রাজিয়াতুন নাহার নিশি।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ মাক্কি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নোমান উদ্দীন, অর্থ সম্পাদক সোলাইমান কবির, দপ্তর সম্পাদক জারিফ আহমাদ, প্রচার সম্পাদক যুবরাজ হাসান রাজ, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার জুঁই।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ৭ জন। তারা হলেন— মো. আরিফুল ইসলাম, শেখ জান্নাত ফাহমিদা, তাবাসসুম আক্তার বন্যা, তাওসিফ আহমেদ, মিজানুর রহমান, ফাতিহা আক্তার এবং মো. শাহরিয়ার নাজিম।

উল্লেখ্য, “মুক্ত চিন্তার উন্মেষ ঘটুক বিতর্কে” স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ক্লাবটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital