বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

জবিতে গরুর মাংস রান্না নিয়ে উত্তেজনা, পশু জবাইয়ে নিষেধাজ্ঞা

জবি প্রতিনিধি:
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৮ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মুক্তমঞ্চে গরুর মাংস রান্নাকে কেন্দ্র করে বিতর্কের জেরে ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মো. আজম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো ধরনের পশু জবাই করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১৭তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী মুক্তমঞ্চে গরুর মাংস রান্না করেন। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী আপত্তি জানান। তাঁদের অভিযোগ, পাশের অস্থায়ী পূজামণ্ডপের সামনে গরুর মাংস রান্না করা হয় এবং চুলা তৈরিতে মন্দিরের ইট ব্যবহার করা হয়।

তবে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের দাবি, তাঁদের পরিকল্পনা ছিল বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে রান্না করার। সেখানে গ্যাসের সংকট থাকায় তাঁরা মুক্তমঞ্চে রান্না শুরু করেন। এ সময় কাছাকাছি পড়ে থাকা কিছু ইট ব্যবহার করেন তাঁরা। পরে এক সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ইটগুলো মন্দিরের বলে জানালে তাঁরা সেগুলোর ব্যবহার বন্ধ করেন এবং রান্নার স্থান পরিবর্তন করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে গত দুই দিন ধরে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে বিতর্ক ও বাগ্‌বিতণ্ডা চলছে। এর মধ্যেই ক্যাম্পাসে পশু জবাইয়ে নিষেধাজ্ঞা জারি করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital