মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত

সিংড়ায় মাদক-জুয়া-চুরি রোধে কঠোর অবস্থানে প্রশাসন

নাটোর (সিংড়া) প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮৭ মোট ভিউ

 

 

 

 

 

 

সিংড়ায় মাদক-জুয়া-চুরি রোধে কঠোর অবস্থানে প্রশাসন নাটোরের সিংড়ায় মাদক-জুয়া-চুরি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত ও সিংড়া থানার ভারপ্রাপ্ত অফিসার। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এসব বলেন তারা।

 

বৃহস্পতিবার (২১ শে মে সকাল সাড়ে ১১ টায় সিংড়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় এবং সম্প্রতি রামিসা হ”ত্যা”র প্র”তি”বা”দ জানানো হয়।

বিষয়টি উপজেলায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া মাদক বিক্রি ও সেবন বেড়ে গেছে, অনলাইন জুয়ায় আসক্ত হচ্ছে তরুণরা। এসব বিষয় আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন হলে বিষয়গুলো নিয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

তিনি সিংড়া থানা পুলিশকে রাতে পুলিশি টহল বাড়ানোসহ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।

 

 

আরও পড়ুন :টেকসই কৃষি গড়ে তুলতে দেবীগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মুজাহিদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু রায়হান, উপজেলা প্রকৌশলী মো. খলিলুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতার, সিংড়া পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আলী আজগর খান, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন,

কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন ও উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক বিন্দু ।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital