মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১১২ মোট ভিউ

 

 

 

 

নাটোরের সিংড়া উপজেলা বিলদহরের একটি মাত্র সুস্থ এবং স্বাস্থ্যকর একটি বিনোদন কেন্দ্র দৃষ্টিনন্দন ব্রিজ যার সৌন্দর্য  নষ্ট হচ্ছে। তাই বিলদহর ব্রিজের সৌন্দর্য রক্ষায় সচেতন মহল আকুল আবেদন জানিয়েছেন এলাকার সুশীল সমাজ, নীতি নির্ধারক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও হাট বাজার কমিটিদের নিকট।

 

 

আরও পড়ুন : নজরুল বিশ্ববিদ্যালয়ে ১২৭তম নজরুল জয়ন্তীতে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা নিবেদন

 

এলাকার যুব সমাজ ও সচেতন মহল বলেন, বিলদহর এবং এর আশপাশে তেমন দর্শনীয় কোন স্থান নেই, এই একটি মাত্র দৃষ্টিনন্দন ব্রিজ ছাড়া!দুরের, কাছে ও এলাকার যুব সমাজের বিনোদনের দর্শনীয়  স্থান  এটি। বিশেষ করে ঈদ উপলক্ষে  দূরদূরান্ত থেকে হাজারো মানুষের আগমন ঘটে এই দর্শনীয় ব্রীজ দেখার জন্য যা দিনে দিনে সিংড়া এবং বিলদহর এলাকা কে সবার কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। কিন্তু  ঈদের মাত্র আর কয়টা দিন বাকি তাই দ্রুত পরিষ্কার করে অপসারণের দাবি জানিয়েছেন।

 

আরো জানা যায়, ১৫ থেকে ২০ দিন আগেই  ধান মাড়াই করে শুকানো হয়ে গেলেও, এর খড় কোটা.. এখানে ভাগাড় হিসেবে রাখা হয়েছে। শুকানোর পরও দিনের পর দিন.. রাখার কারণে একদিকে যেমন এটির সুন্দর্য নষ্ট হচ্ছে.. অপরদিকে,অস্বাস্থ্যকর বিনোদনের জায়গা টি অসুন্দর বিবেচিত হচ্ছে।  এই খড়গুলো যাদেরই হোক দুই একদিনের মধ্যে.. এগুলো অপসারণ করে,সুস্থ এবং স্বাস্থ্যকর একটি বিনোদন কেন্দ্র উপহার দিবেন এই প্রত্যাশা এলাকার সবার।

শেয়ার করুন

One thought on "অযত্ন-অবহেলায় সৌন্দর্য হারাচ্ছে দৃষ্টিনন্দন ‘বিলদহর ব্রিজ’"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital