বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

কাল পবিত্র ঈদুল আজহা: জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৫৯ মোট ভিউ

 

 

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকাল সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

 

সোমবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম।

 

প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, “ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঈদগাহের প্রস্তুতি সম্পন্ন করেছে। জাতীয় ঈদগাহে ময়দানের ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। তবে আবহাওয়া প্রতিকূল না থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে স্থানান্তরিত করা হবে।”

 

তিনি আরও বলেন, “জাতীয় ঈদগায়ে প্রবেশের পথ থাকবে চারটি, বের হওয়ার পথ থাকবে মোট সাতটি। ঈদের জামাতে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ মোট ১২১টি কাতার করা হচ্ছে। পাশেই অজুখানা রাখা হয়েছে এখানে ১৪০ জন করে মুসল্লি একসঙ্গে অজু করতে পারবেন।”

 

ডিএসসিিসির পক্ষ থেকে জানানো হয়েছে, মুসল্লিদের সুবিধা নিশ্চিত করতে জাতীয় ঈদগাহে আধুনিক নানা ব্যবস্থা রাখা হয়েছে। গরমের কথা বিবেচনায় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধাও প্রস্তুত রাখা হয়েছে।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের জামাতে আগত মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। সব মিলিয়ে ঈদের প্রধান জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ এখন প্রস্তুতির শেষ মুহূর্ত পার করছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital