বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

নিরাপদ লেনদেনের প্রত্যাশায় পঞ্চগড়ে পুরাতন মোটরসাইকেলের হাট

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৯ মোট ভিউ

 

 

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের নতুন হাটের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ হাটের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাটটির উদ্বোধন করেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা দেবী। এ সময় স্থানীয় ব্যবসায়ী, মোটরসাইকেল মালিক, ক্রেতা-বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পুরাতন মোটরসাইকেল কেনাবেচার জন্য একটি নির্দিষ্ট ও নিরাপদ স্থান তৈরির লক্ষ্যেই এ হাট চালু করা হয়েছে। এতে ক্রেতা ও বিক্রেতারা একই স্থানে এসে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করে স্বচ্ছ ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন।

তারা আরও জানান, প্রতি শুক্রবার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় এ হাট বসবে। ফলে আটোয়ারীসহ আশপাশের এলাকার মানুষ সহজেই পুরাতন মোটরসাইকেল কেনাবেচার সুযোগ পাবেন। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি বৈধ কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে প্রতারণার ঝুঁকিও হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি পুরাতন মোটরসাইকেল বাজারকে আরও সুশৃঙ্খল ও বিশ্বাসযোগ্য করে তুলবে।

শেয়ার করুন

One thought on "নিরাপদ লেনদেনের প্রত্যাশায় পঞ্চগড়ে পুরাতন মোটরসাইকেলের হাট"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital