বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

২০২৬-২৭ বাজেট: প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীপ্রতি বরাদ্দে দ্বিতীয় ডুয়েট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩০ মোট ভিউ

২০২৬-২৭ অর্থবছরের জন্য অনুমোদিত বাজেটে দেশের পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ৯৭ কোটি ৬ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। মোট বাজেটের হিসেবে ডুয়েট চতুর্থ অবস্থানে থাকলেও শিক্ষার্থীপ্রতি বরাদ্দের হিসাবে বিশ্ববিদ্যালয়টি দ্বিতীয় অবস্থানে রয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে জানা যায়, দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইউজিসির জন্য মোট ১২ হাজার ৩০০ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা।

প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ ২৮০ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ পেয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এরপর রয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ১২৭ কোটি ৪৫ লাখ টাকা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ১১০ কোটি ৪০ লাখ টাকা, ডুয়েট ৯৭ কোটি ৬ লাখ টাকা এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ৯৬ কোটি ৩৩ লাখ টাকা।

তবে শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে হিসাব করলে ভিন্ন চিত্র দেখা যায়। শিক্ষার্থীপ্রতি বরাদ্দের হিসাবে বুয়েটের অবস্থান প্রথম, যেখানে একজন শিক্ষার্থীর জন্য বরাদ্দ প্রায় ২ লাখ ৯৫ হাজার ২৩১ টাকা। ডুয়েটে শিক্ষার্থীপ্রতি বরাদ্দ প্রায় ২ লাখ ৫২ হাজার ১৬৯ টাকা, যা পাঁচ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এরপর রয়েছে চুয়েট (১ লাখ ৯৫ হাজার ৩৬৩ টাকা), কুয়েট (১ লাখ ৪২ হাজার ২৯৩ টাকা) এবং রুয়েট (১ লাখ ২৮ হাজার ৪৪৩ টাকা)।

 

আরো পড়ুন:নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি: ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

 

 

নতুন অর্থবছরের ৯৭ কোটি ৬ লাখ টাকার বাজেট কোন কোন খাতে ব্যয় করা হবে, সে বিষয়ে জানতে চাইলে ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস বলেন, “বাজেটের রূপরেখা এখনো তৈরি হয়নি। বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ হিসাব নিয়ন্ত্রক এটি তৈরি করেন। এরপর সেটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে উপস্থাপন করা হবে এবং সেখান থেকে অনুমোদন পাবে। চলতি মাসের ২৮ বা ২৯ তারিখে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হতে পারে।”

অন্যদিকে শিক্ষার্থীরা আশা করছেন, বিশ্ববিদ্যালয়ের চলমান অবকাঠামোগত উন্নয়ন, দ্বিতীয় ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম, গবেষণা সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নতুন বাজেট কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ার করুন

One thought on "২০২৬-২৭ বাজেট: প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার্থীপ্রতি বরাদ্দে দ্বিতীয় ডুয়েট"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital