মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

মঙ্গলগ্রহে ঘূর্ণায়মান ‘ডাস্ট ডেভিল’ প্রথমবার স্পষ্টভাবে ধরা পড়ল ক্যামেরায়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬৫ মোট ভিউ

 

 

মঙ্গলগ্রহের পৃষ্ঠে ঘূর্ণায়মান ধুলিঝড় বা ‘ডাস্ট ডেভিল’-এর অসাধারণ কিছু ছবি প্রকাশ করেছে ইউরোপীয় মহাকাশ সংস্থা। এসব ছবি তোলা হয়েছে মার্স এক্সপ্রেস মহাকাশযানের মাধ্যমে। এটি ২০০৩ সাল থেকে মঙ্গলগ্রহ পর্যবেক্ষণ করছে।

 

মার্সের উত্তরাঞ্চলের বিশাল ক্যানিয়ন এলাকা মামার্স ভ্যালেসে এই চিত্র ধারণ করা হয়। হাই রেজোলিউশন স্টেরিও ক্যামেরা দিয়ে তোলা ছবিতে দেখা গেছে অন্তত ৩০টি সক্রিয় ডাস্ট ডেভিল ঘূর্ণিঝড় আকারে ঘুরছে। ছবিতে এগুলো ছোট হলুদ বিন্দুর মতো দেখা গেছে, যেগুলোর পেছনে গোলাপি রঙের ধুলোর রেখা রয়েছে।

 

বিজ্ঞানীদের মতে, সূর্যের তাপে মঙ্গলগ্রহের পৃষ্ঠ গরম হয়ে গেলে নিচের বাতাস দ্রুত ওপরে উঠে যায় এবং সঙ্গে ধুলা তুলে ঘূর্ণি তৈরি করে। এই প্রক্রিয়াতেই ডাস্ট ডেভিল তৈরি হয়।

 

এই ঘূর্ণিঝড়গুলো পৃথিবীর মরুভূমিতে দেখা একই ধরনের হলেও আকারে অনেক বড়। এগুলো প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ঘোরে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৫৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, যা আগে ধারণার চেয়ে বেশি। মামার্স ভ্যালেস একটি প্রাচীন ক্যানিয়ন এলাকা, যার দৈর্ঘ্য প্রায় ১,০০০ কিলোমিটার এবং এর বয়স প্রায় ৩.৮ বিলিয়ন বছর।

 

মহাকাশ সংস্থাটি জানিয়েছে, আগেও ২০০৮ ও ২০১৯ সালে এই অঞ্চলের ছবি তোলা হয়েছিল। তবে এবার সরাসরি সক্রিয় ডাস্ট ডেভিল দেখা যাওয়ায় মঙ্গলগ্রহের আবহাওয়া ও বায়ুর গতিবিধি নিয়ে নতুন ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন গবেষকরা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital