বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা সহ একজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৭ মোট ভিউ

 

​নাটোরের সিংড়ায় মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি জাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
অভিযানে প্রায় ২০ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ এবং এ জাল ব্যবহারের দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড ও একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​সোমবার দুপুরে সিংড়া পৌর শহরের সরকার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ​অভিযানে মৎস্য সুরক্ষা আইন অমান্য করে চায়না দুয়ারি জাল বাড়িতে মজুদ ও জাল দিয়ে মাছ ধরার অপরাধে শহিদুল ইসলাম (৩৫) ও একাক্বর (৩৭) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে শহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা সহ ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অপরপক্ষে অভিযুক্ত একাক্বর কে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভাম্যমান আদালত। এছাড়া জব্দকৃত প্রায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

 

আরও পড়ুন:গুরুদাসপুরে সরকারি সড়কের গাছ কেটে দোকানঘর নির্মাণ

 

অভিযান ও ভাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্মতা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্যাট আব্দুল্লাহ আল রিফাত।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, চায়না দুয়ারি জাল বিলের ছোট বড় সব ধরনের মাছ ও জলজ প্রাণি ধবংস করে ফেলছে যা চলনবিলের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি।
আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোন ছাড় নয়। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital