বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ৬ দফা দাবি উত্থাপন জাবি ছাত্রলীগের

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৯ মোট ভিউ

 

 

 

 

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বলেছে, তারা প্রতিহিংসার রাজনীতি নয়; বরং ন্যায়বিচার, জবাবদিহিতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার পক্ষে অবস্থান করছে।

 

সংগঠনটির দাবি, তাদের উত্থাপিত ৬ দফা কেবল একটি রাজনৈতিক সংগঠনের দাবি নয়, বরং শিক্ষার্থীসমাজ ও সাধারণ মানুষের ন্যায়সংগত প্রত্যাশার প্রতিফলন।

সংগঠনটির পক্ষ থেকে উত্থাপিত ৬ দফা দাবিগুলো হলো—

 

 

১. রাজনৈতিক কারণে সারাদেশে শিক্ষার্থীদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করে শিক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

২. আইসিটি ট্রাইব্যুনাল বাতিল, হয়রানিমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি নিশ্চিত করতে হবে।

৩. শামীম মোল্লা, মাসুদ, তোফাজ্জলসহ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।

৪. ধর্ষণ, বলৎকারসহ নারী ও শিশুর প্রতি চলমান সকল ধরনের সহিংসতা প্রতিরোধে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

৫. হামের টিকার অর্থ আত্মসাৎ ও শিশু মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

৬. যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো পুনর্বিবেচনা এবং তেল, গ্যাস, সার ও বিদ্যুতের সুলভ মূল্য নির্ধারণের দাবি জানানো হয়েছে।

 

আরও পড়ুন :মারধরের অভিযোগে জাবির এক শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, অন্য শিক্ষার্থীর ওপর প্রশাসনিক নিষেধাজ্ঞা

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা, শিক্ষার্থীদের অধিকার এবং জনগণের স্বার্থ রক্ষায় এসব দাবি বাস্তবায়ন জরুরি। একই সঙ্গে তারা ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান।

শেয়ার করুন

One thought on "ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ৬ দফা দাবি উত্থাপন জাবি ছাত্রলীগের"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital