মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইসির দলভিত্তিক সংলাপ স্থগিত

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ মোট ভিউ

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে তিনধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার কথা থাকলেও আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

ইসির সূত্র জানান, আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর), বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর), শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হওয়ার কথা ছিল তা আপাতত হচ্ছে না।

স্থানীয় সরকার নির্বাচানের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর রাজনৈতিক দলগুলো সঙ্গে সংলাপ আয়োজন করা হবে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো.আব্দুল মমিন সরকার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সমানে রেখে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ আয়োজন করার পরিকল্পনা করা হয়েছিল যা আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ পেলে আমরা আবার ব্যবস্থা নেব।

জানা যায়, চলতি নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা ছিল ইসির। তবে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শেষে বিভিন্ন পরীক্ষা ও ধর্মীয় উৎসব থাকায় তা থেকে সরে এসে নভেম্বর তফসিল ঘোষণা করে জানুয়ারিতে ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital