বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে মালয়েশিয়ায় কর্মী পাঠানো: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মাগুরার শালিখা থানার সাবেক ওসি বিপ্লব কুমার গ্রেপ্তার আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে হবে: শিক্ষামন্ত্রী মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আওয়ামী আমলের নির্যাতন ও শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা নয়’: মোবারক হোসাইন ইউপি নির্বাচনে সিসি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে থাকবে ক্যামেরা: সিইসি ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপে জোড়া জয় বাংলাদেশের: সেশেলস ও সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Outcome-Based Education: Curriculum Design & Implementation for the Faculty of Arts’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারের রিসোর্টে আগুনে নিহত মণিরামপুরের একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন বিএনপিতে কোনো অপরাধীর আশ্রয় হবে না: নূরুল ইসলাম নয়ন

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৮ মোট ভিউ

আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) চলতি ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। রোববার (২৫ অক্টোবর) ফল প্রকাশের এ তারিখ নির্ধারণের বিষয়টি জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকতারুজ্জামান।

এর আগে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই অনুযায়ী ২৯ অক্টোবর ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়।

সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের পরীক্ষা শেষ করতে আরও সময় লাগে।

এইচএসসি-আলিম-এইচএসসি (বিএম-বিএমটি) বা এইচএসসি (ভোকেশনাল) বা ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। মোট কেন্দ্রের সংখ্যা ছিল ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৯ হাজার ৪৩৯টি।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়েছিল এবং ৮ আগস্ট শেষ হয়েছে। ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে শেষ হয়।

এর আগে গত বছর ২০২৫ সালে সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৪৭ হাজার ২৪২ জন। এর মধ্যে উত্তীর্ণ হন ৫ লাখ ৯৮ হাজার ১৬৬ জন। পাসের হার ছিল ৫৭ দশমিক ১২ শতাংশ। ছাত্রদের মধ্যে পাসের হার ৫২ দশমিক ১৭ শতাংশ এবং ছাত্রীদের মধ্যে পাসের হার ছিল ৬১ দশমিক ৪৫ শতাংশ।

গতবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ৬৩ হাজার ২১৯ জন পরীক্ষার্থী। মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ২৬৮ জন শিক্ষার্থী ও কারিগরি বোর্ডে পেয়েছিলেন ১ হাজার ৬১০ জন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital