বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নভেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে মালয়েশিয়ায় কর্মী পাঠানো: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী মাগুরার শালিখা থানার সাবেক ওসি বিপ্লব কুমার গ্রেপ্তার আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে হবে: শিক্ষামন্ত্রী মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘আওয়ামী আমলের নির্যাতন ও শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা নয়’: মোবারক হোসাইন ইউপি নির্বাচনে সিসি ক্যামেরা ও আইনশৃঙ্খলা বাহিনীর গায়ে থাকবে ক্যামেরা: সিইসি ফিফা অনূর্ধ্ব-১৫ ফুটবল বিশ্বকাপে জোড়া জয় বাংলাদেশের: সেশেলস ও সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Outcome-Based Education: Curriculum Design & Implementation for the Faculty of Arts’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত কক্সবাজারের রিসোর্টে আগুনে নিহত মণিরামপুরের একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন বিএনপিতে কোনো অপরাধীর আশ্রয় হবে না: নূরুল ইসলাম নয়ন

‘ছাত্রদলের হাত ধরেই রাজনৈতিক শিক্ষা’: তারেক রহমান

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৭ মোট ভিউ

ছাত্রদলের হাত ধরেই নিজের রাজনৈতিক শিক্ষার শুরু বলে মন্তব্য করেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। জাতীয়তাবাদের রাজনীতির লড়াইয়ের শিক্ষা ছাত্রদল থেকেই পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের উদ্যোগ নেওয়া এবং পরবর্তী সময়ে ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন গঠনের পেছনের অভিজ্ঞতাও তুলে ধরেছেন। সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা জানান তারেক রহমান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ২০১১ সালে ছাত্রদলের মিছিলে সামনের সারিতে ছিলেন তিনি। ওই সময় রানীর দিঘীর পাড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের শহর শাখার নেতাকর্মীরা তাঁর গলায় এন্টিকাটার ধরেছিলেন বলে দাবি করেন তিনি।

তারেক রহমান জানান, ২০১৩ সালে কোটা আন্দোলনে অংশ নিতে একটি দল নিয়ে ঢাকায় এসে চারুকলার সামনে হামলার শিকার হন তাঁরা। ২০১৪ সালের নির্বাচনকেন্দ্রিক হরতাল-অবরোধেও সক্রিয় ছিলেন তিনি। পরে রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়ে পড়াশোনার পাশাপাশি ব্যবসায় যুক্ত হন।

তবে ২০১৩ সালের কোটা আন্দোলনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ২০১৭ সালে আবারও আন্দোলনে অংশ নিতে ঢাকায় আসেন বলে জানান তিনি। তাঁর ভাষ্য, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের উদ্যোগ তিনি নিজেই নিয়েছিলেন।

আন্দোলনের প্রস্তুতি সম্পর্কে তারেক রহমান লেখেন, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন শুরুর আগে তিনি পাবলিক লাইব্রেরিতে পড়াশোনা করতেন। সেখানে শিক্ষার্থীদের টেবিলে টেবিলে হাতে লেখা লিফলেট রেখে আন্দোলনের পক্ষে জনমত তৈরির চেষ্টা করতেন। শিক্ষার্থীদের বড় আন্দোলনের জন্য প্রস্তুত করতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

এ কাজে কনফিডেন্স ও ওরাকল সার্বিকভাবে সহযোগিতা করেছিল বলে দাবি করেন তারেক রহমান। বিশেষ করে কনফিডেন্সের শিক্ষক সানোয়ার স্যারের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital