শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আলোচনার শীর্ষে পরাগ জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজনে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ট্রাম্পের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ক্ষমতা নয়, জনগণের সেবার জন্য রাজনীতি করে বিএনপি সমকামিতার অভিযোগে ঢাবি ছাত্রসহ আটক ২ ঢাবির সাদেকা হালিমসহ তিন শিক্ষক সাময়িক বরখাস্ত মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৬৪ জেলা ভ্রমণ, এবার স্বপ্ন ভারত-নেপাল-ভুটান চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার ২৪ দেশের হাজারো চলচ্চিত্রকে পেছনে ফেলে তৃতীয় জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য লাস্ট প্যাসেজ’

প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪২ মোট ভিউ

 

পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করেছেন ফরহাদ হোসেন আজাদ। সোমবার বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে সরকারি অডিটরিয়াম চত্বরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট নাজমূল ইসলাম কাজল, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা জানান, এবারের মেলায় পঞ্চগড়সহ আশপাশের জেলার বিভিন্ন হস্ত ও কুটির শিল্পের পণ্য নিয়ে ৭০টি স্টল অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশ ফি’র মাধ্যমে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।

 

আরও পড়ুন : পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

 

 

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় হস্ত ও কুটির শিল্পের প্রসার ও বাজার সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি স্থানীয় শিল্পকে আরও এগিয়ে নিতে আয়োজকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরে সরকারি অডিটরিয়াম চত্বরে মনোজ্ঞ আতশবাজির আয়োজন করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital