বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর

পঞ্চগড়ে আদালত ভবনের বেঞ্চেই শেষ নিঃশ্বাস, পরিচয় মেলেনি মৃত ব্যক্তির

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭০ মোট ভিউ

 

 

 

 

পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় বেঞ্চে শোয়া অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

 

আদালত সূত্রে জানা যায়, আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দার একটি বেঞ্চে ওই ব্যক্তি শুয়ে ছিলেন। দীর্ঘ সময় ধরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে উপস্থিত লোকজন খোঁজ নিতে গেলে তাকে মৃত অবস্থায় দেখতে পান। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। মৃত ব্যক্তির পরিচয় জানার জন্য স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তাকে চিনে থাকলে বা তার পরিবারের বিষয়ে কোনো তথ্য জানলে পঞ্চগড় সদর থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital