বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

বর্ষায় বাড়ছে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঝুঁকি : অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের

বিশেষ প্রতিবেদক, আশরাফুল সরদার, নাটোর প্রতিনিধি  
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৩ মোট ভিউ

চারিদিকে বর্ষায় থই থই পানি। টানা বর্ষণে বাংলাদেশের বিভিন্ন জেলার  গ্রাম-গঞ্জের বসতবাড়ির আশেপাশে, পুকুর, ডোবা, খাল-বিল ও নিচু জমি এখন পানিতে টইটম্বুর।

 

প্রকৃতির এই আনন্দের মৌসুমেই প্রতি বছর আতঙ্ক হয়ে দেখা দেয় শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা।

বিশেষজ্ঞদের মতে, ১ থেকে ৫ বছর বয়সী শিশুরা পানির প্রতি অত্যন্ত কৌতূহলী হয়। অভিভাবকের এক মুহূর্তের অসাবধানতাই ঘটাতে পারে অপূরণীয় ক্ষতি।

 

 

 

 

 

অভিভাবকদের জন্য জরুরি ৪ টি সতর্কতা:

 

১. চোখে চোখে রাখুন: পুকুর,ডোবা বা যেকোনো জলাশয়ের আশেপাশে শিশুকে কখনোই একা ছাড়বেন না। গোসলের সময়ও সর্বক্ষণ পাশে থাকুন।

 

২. ঘর সুরক্ষিত করুন: বাড়ির উঠান বা আশেপাশে বালতি, ড্রাম, গামলায় জমে থাকা পানি সাথে সাথে ফেলে দিন। মাত্র ৫ ইঞ্চি পানিতেও শিশু ডুবে যেতে পারে।

 

৩. সাঁতার শেখান:

শিশুর বয়স উপযোগী হলে নিরাপদ ও প্রশিক্ষিত পরিবেশে তাকে সাঁতার শেখান।

 

৪. সচেতন করুন: শিশুদের পানির ধারে খেলতে কঠোরভাবে নিষেধ করুন এবং পানির বিপদ সম্পর্কে তাদের বোঝান।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ পানিতে ডুবে যাওয়া। তাই এই বর্ষায় আপনার সন্তানের প্রতি একটু বাড়তি খেয়ালই পারে একটি নিষ্পাপ প্রাণ বাঁচাতে। সচেতন হোন, সন্তানকে নিরাপদ রাখুন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital