মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাড়ানো হবে না, ৫ লাখ বেকার পাবে মাসে ১০ হাজার টাকা

অফিস ডেস্ক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ মোট ভিউ

ক্ষমতায় গেলে আগামী তিন বছরে গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাড়ানো হবে না। এমন প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়া পর্যন্ত সময়ে ৫ লাখ গ্র্যাজুয়েটকে সর্বোচ্চ দুই বছর মেয়াদে মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ দেয়ার ঘোষণাও দিয়েছে দলটি।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত ‘পলিসি সামিট ২০২৬’-এ এসব প্রতিশ্রুতি দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ নীতিনির্ধারকরা। অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ এবং দীর্ঘমেয়াদে ভ্যাট ১০ শতাংশ ও ট্যাক্স ১৯ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণের কথাও জানানো হয়।

 

ঘোষিত নীতির মধ্যে রয়েছে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু, বন্ধ কলকারখানা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে চালু করে শ্রমিকদের ১০ শতাংশ মালিকানা দেয়া, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের জন্য সুদবিহীন ঋণ এবং ব্যবসাবান্ধব লাইসেন্সিং ব্যবস্থা।

 

শিক্ষা খাতে এক লাখ শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষাঋণ, প্রতিবছর বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ১০০ শিক্ষার্থীকে সহায়তা এবং ইডেন, বদরুন্নেসা ও হোম ইকোনোমিক্স কলেজ একীভূত করে বৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানানো হয়।

 

স্বাস্থ্য খাতে ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ও ৫ বছরের নিচে শিশুদের বিনামূল্যে চিকিৎসা এবং ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের ঘোষণা দেয়া হয়।

 

পলিসি সামিটে দেশি-বিদেশি কূটনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতের শীর্ষ নেতাদের পাশাপাশি অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট অর্থনীতিবিদ, সম্পাদক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

আরও পড়ুন : আমরা একটা অজানা এরিয়াতে ঢুকে পড়েছি: সিইসি

শেয়ার করুন

One thought on "গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল বাড়ানো হবে না, ৫ লাখ বেকার পাবে মাসে ১০ হাজার টাকা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital