মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত

সিংড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় রানার আপ বিলদহর উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮৪ মোট ভিউ

 

 

 

 

নাটোরের সিংড়া উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত “দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬”-এ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে উপজেলার ঐতিহ্যবাহী বিলদহর উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ।

 

সম্প্রতি সিংড়া উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। দুর্নীতির কুফল, প্রতিরোধের কার্যকর উপায় এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে প্রাণবন্ত বিতর্কে অংশ নিয়ে প্রতিযোগীরা তাদের মেধা, যুক্তি ও উপস্থাপনা দক্ষতার উজ্জ্বল পরিচয় দেয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। তিনি বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা, নৈতিকতা ও জবাবদিহিতার চর্চা করতে হবে। বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবাদী চিন্তা, সচেতনতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম কোঠ পরিদর্শক দুর্নীতি দমন কমিশনার সম্মতি জেলা কার্যালয় রাজশাহী, উপস্থিত ছিলেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক সাইফুল ইসলাম এবং সুধীজন উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে শিক্ষার্থীদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিক মূল্যবোধ, যুক্তিবাদী চিন্তাচেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে কার্যকর ভূমিকা পালন করে।

 

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন।

 

সুষ্ঠু, তথ্যসমৃদ্ধ ও প্রাঞ্জল যুক্তি উপস্থাপনের মাধ্যমে বিলদহর উচ্চ বিদ্যালয়ের বিতর্ক দল রানার আপ হওয়ার পাশাপাশি ট্রফি ও সনদপত্র অর্জন করে। এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ বলেন, “এই অর্জন আমাদের শিক্ষার্থীদের নিষ্ঠা, মেধা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। আমরা চাই তারা শুধু লেখাপড়ায় নয়, নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠুক।”

 

সহকারী প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, “দুর্নীতিবিরোধী এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সত্যনিষ্ঠা, যুক্তিবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও তারা আরও ভালো ফলাফল অর্জন করবে বলে আমরা আশাবাদী।”

 

প্রতিষ্ঠানের দাতা পরিবারের সদস্য মো. মহসিন প্রামানিক বলেন, “বিলদহর উচ্চ বিদ্যালয়ের এই কৃতিত্ব আমাদের সবার জন্য গর্বের। শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে বিদ্যালয়টি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

 

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আশরাফুল সরদার বলেন, “এ অর্জন শুধু বিলদহর উচ্চ বিদ্যালয়ের নয়, পুরো এলাকার গর্ব। গ্রামবাংলার শিক্ষার্থীরাও সুযোগ পেলে জাতীয় পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম—এই সাফল্য তারই প্রমাণ।”

 

পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিজয়ী বিতর্ক দলের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ট্রফি ও সনদপত্র প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

 

উল্লেখ্য, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বিলদহর উচ্চ বিদ্যালয় শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে সিংড়া উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করে আসছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২০১৯-২০২০ অর্থবছরে বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মিত হয়। বর্তমানে বিদ্যালয়টি মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital