মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

রাজধানীর কদমতলীতে মাদ্রাসাছাত্রের অস্বাভাবিক মৃত্যু, শিক্ষকের বিরুদ্ধে হত্যা অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৪ মোট ভিউ

 

 

ঢাকা: রাজধানীর কদমতলী থানাধীন একটি মাদ্রাসার ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শিক্ষককে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন নিহতের মা।

 

এজাহার সূত্রে জানা যায়, নিহত মো. নাঈম (১৩) জনতাবাগ জোড়া খাম্বা এলাকার রওজাতুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসার ছাত্র ছিলেন। তার বাবা মো. বাবু ও মা নাজমা বেগম। পরিবারটি মুরাদপুর এলাকার ফজলু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।

 

নিহতের মা নাজমা বেগম অভিযোগ করেন, মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. জাকির হোসেন (৩৫) বিভিন্ন সময় তার ছেলেকে মারধর ও নির্যাতন করতেন। ঘটনার দিন, সোমবার (৩ আগস্ট) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে ওই শিক্ষক তার ছেলেকে মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

এজাহার অনুযায়ী, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে মাদ্রাসা কর্তৃপক্ষ নাজমা বেগমকে ফোন করে তার ছেলে মারা যাওয়ার খবর জানায়।

 

নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যার ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে।

 

এ ঘটনায় শিক্ষক হাফেজ মো. জাকির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে কদমতলী থানায় একটি এজাহার দায়ের করেছেন নিহতের মা।

 

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক বা মাদ্রাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital