মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

মেসির অবসরের পর এবার বিদায়ের ইঙ্গিত দিলেন নিকোলাস তালিয়াফিকো

সংবাদ শিরোনাম ডেস্ক:
  • প্রকাশের সময়: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ মোট ভিউ

লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিন খেলেছেন জাতীয় দলে। আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম ভরসা নিকোলাস তালিয়াফিকো যে গোধূলিলগ্নে এসে পৌঁছেছেন, তা তিনি বুঝতে পেরেছেন। দিয়েছেন অবসরের ইঙ্গিত।

ফিফা উইন্ডোতে ম্যাচ থাকায় সুদূর ফ্রান্স থেকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে এসেছেন তালিয়াফিকো। যে তিন ম্যাচ আলবিসেলেস্তেরা সেপ্টেম্বর-অক্টোবরে খেলবে, তিনটিই ঘরের মাঠে। এজেইজা বিমানবন্দরে নামতেই তাকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় তিনি জানিয়েছেন, বেশি দিন আর্জেন্টিনা দলে তাকে দেখা যাবে না।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে তালিয়াফিকো উপভোগ করতে চান প্রত্যেকটি মুহূর্ত। টিওয়াইসি স্পোর্টসকে ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন ডিফেন্ডার বলেন, ‘আমি এখন শেষ পর্যায়ে আছি। যতটা সম্ভব উপভোগ করার চেষ্টা করছি। যেমনটা বলেছি, কখন এটা শেষ হয়ে যাবে, তা কখনোই জানা যায় না। যতটা সম্ভব উপভোগ করতে হবে।’

৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। যদিও তার আর্জেন্টিনার মাঠে আরও একটা ম্যাচে। সে যা-ই হোক, যেদিন মেসি অবসরের ঘোষণা দিয়েছিলেন, সেদিন সামাজিক মাধ্যম হয়ে উঠেছিল মেসিময়। ভক্ত-সমর্থক থেকে শুরু করে আর্জেন্টিনার ফুটবলাররা আবেগঘন বার্তা দিয়েছিলেন তখন।

দীর্ঘ পথ পাড়ি দিয়ে তালিয়াফিকো যখন এজেইজা বিমানবন্দরে নামেন, তখন তার কাছে এসেছে মেসির অবসর সংক্রান্ত প্রশ্ন। ৩৪ বছর বয়সী ডিফেন্ডার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তালিয়াফিকো বলেন, ‘এ ধরনের ঘটনা সব সময়ই কঠিন। কিন্তু এটাই বাস্তবতা। এটা মেনে নিতে হবে। কোনো না কোনো সময় এমনটা হতোই।’

অসংখ্য যুদ্ধের অভিজ্ঞতায় পরিণত এক প্রবীণের মতো শান্ত ও স্বচ্ছ কণ্ঠে, এজেইজা বিমানবন্দরে তাকে লিওর অবসর নিয়ে তার অনুভূতি জানতে চাওয়া হয়েছিল। অবশ্যই, তিনি নিজের দুঃখ লুকাননি। তবে একই সঙ্গে এমন একটি বিষয়কেও নাটকীয় করে তুললেন না, যা আর্জেন্টিনা জাতীয় দলের অন্দরমহলে বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল:

যেভাবে আর্জেন্টিনাকে দিয়েগো আরমান্দো মারাদোনার বিদায়ের পর পরিস্থিতি সামলে আবার ঘুরে দাঁড়াতে হয়েছিল, সেভাবেই এবার মেসিকে ছাড়াও দলকে এগিয়ে যাওয়ার জন্য শক্তি সঞ্চয় করতে হবে এবং লিওনেল স্কালোনির যুগকে যে জয়ের মানসিকতা এতটা বৈশিষ্ট্যমণ্ডিত করেছিল, সেটিও ধরে রাখতে হবে।

দীর্ঘ ২০ বছরে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অনেক মুহূর্ত উপহার দিয়েছেন মেসি। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা—এই চার শিরোপা জিতেছেন আর্জেন্টিনার জার্সিতে। মেসির সঙ্গে এসব টুর্নামেন্ট জয়ের সৌভাগ্য হয়েছে তালিয়াফিকোরও।

শুধু তা-ই নয়, নিউজার্সিতে ২০ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে হারের ম্যাচেও মেসি-রদ্রিগো দি পলদের সঙ্গেও খেলেন তালিয়াফিকো। অতীত ভুলে এখন সামনে এগোনো উচিত বলে মনে করেন তিনি। ৩৪ বছর বয়সী ডিফেন্ডার টিওয়াইসি স্পোর্টসকে বলেন, ‘আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। সামনে যা আসছে, তার জন্য পরিশ্রম করতে হবে। দল হিসেবে আরও উন্নতি করতে হবে। সেরা খেলোয়াড়কে নিয়ে ২০ বছর কেটে গেছে। এটা কঠিন হতে চলেছে। কিন্তু আমাদের এটা মেনে নিতেই হবে।’

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital