মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রমজানের কারণে এগিয়ে এলো অমর একুশে বইমেলা, শুরু হবে ৭ জানুয়ারি যুদ্ধের ময়দানে আমরা দেখিনি কে কোন ধর্মের মানুষ: প্রধানমন্ত্রী দুর্গোৎসবে যশোর ও নড়াইলে ব্যাপক নিরাপত্তা জোরদার করল এসআরবি-৬ পদত্যাগের নির্দেশ সংক্রান্ত খবর ‘অসত্য ও বিভ্রান্তিকর’, ঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, ব্যাখ্যা চাইল বাংলাদেশ জয়পুরহাটে অটোভ্যান ছিনতাই ও হত্যা মামলায় প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার জবিস্থ চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে জিসাদ-অনিক কক্সবাজারের রিসোর্টে আগুনে যশোরের একই পরিবারের ৪ জন নিহত ভারতের গোয়ালিয়রে নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের ফটকে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ২৭১ রান তাড়া করতে নেমে ১৭২ রানেই অলআউট, জিম্বাবুয়ের বিপক্ষে বড় হার টাইগারদের

শ্যামপুরে ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ মোট ভিউ

রাজধানীর শ্যামপুর থানাধীন ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বিকালে এ সভায় শ্যামপুর থানা ও ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ইউনিট পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের নিয়মিত অংশগ্রহণ এবং পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে তানভীর আহমেদ রবিন সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন।

সভায় শ্যামপুর থানা ও ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন ইউনিট এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিজেদের সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

সাংগঠনিক সভাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সভা শেষে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital