বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আফগানদের কাছে বড় হারে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল টাইগাররা সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: স্পিকার ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে জামায়াতের লংমার্চ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মোংলা ও খুলনায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি: সৌদি আরবের দুই রুটে ফিরছে বিমানের ফ্লাইট শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযান: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

রাকিব হাসান সাগর , নারায়ণগঞ্জ
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮৯ মোট ভিউ

 

​নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। রোববার (৩ মে) ভোর রাতে ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন— শরীয়তপুর জেলার জাজিরা থানার আতিয়ার রহমানের ছেলে মো. সোহাগ মিয়া (২৯) এবং বরিশাল জেলার গৌরনদী থানার বামিশার এলাকার আবুল বেপারীর ছেলে হীরা বেপারী (২৭)।
​র‍্যাব-১১-এর সদর কোম্পানি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুবপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ২০২৩ সালে ফতুল্লা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জের বিজ্ঞ স্পেশাল জজ আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।

 

 

আরো পড়ুন:বরিশাল বিএমপি এয়ারপোর্ট থানার অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

 

​র‍্যাব আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব-১১। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা নজরদারির মাধ্যমে এই দুই সাজাপ্রাপ্ত আসামির অবস্থান নিশ্চিত করে তাদের আইনের আওতায় আনা হয়েছে।
​গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

শেয়ার করুন

One thought on "নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযান: মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital