বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প ‘পালিয়ে যাওয়া স্বৈরাচার ও ভ্রান্তি ছড়ানো চক্র এক হয়েছে’: প্রধানমন্ত্রী ‘মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে, ধর্ম নিয়ে বিভেদ নয়’: প্রতিমন্ত্রী সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম ও মৃত্যু নিবন্ধন নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪ সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে নতুন দেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর দেড় শতাব্দীর ঐতিহ্য নিয়ে ২২ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিংড়া স্মার্ট প্রেসক্লাবকে ৫০টি বই উপহার দিল স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

নারায়ণগঞ্জের ​চাষাড়ায় র‍্যাবের হানা: অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জন হাতেনাতে গ্রেফতার

​রাকিব হাসান সাগর, নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯৪ মোট ভিউ

 

 

​নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার এক মূল হোতা ও তার সহযোগীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (০৫ মে) রাতে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ আবুল হাসান (২৯): তিনি অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে পরিচিত। কুমিল্লার দেবিদ্বার থানার কালামুড়িয়া এলাকার স্থায়ী বাসিন্দা আবুল হাসান বর্তমানে নারায়ণগঞ্জের কাশারীখোলা এলাকায় বসবাস করছিলেন।
২. মোঃ সাকিব হোসেন (২৩): তিনি জুয়া খেলায় সহযোগীর ভূমিকা পালন করতেন। সাকিব নারায়ণগঞ্জ সদর থানার সৈয়দপুর আমতলা এলাকার বাসিন্দা।

 

 

 

 

আরও পড়ুন:নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ গবেষকদের বরণ

 

 

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের সাইবার স্পেস ও অনলাইন পোর্টাল ব্যবহার করে জুয়া খেলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এই অনলাইন জুয়ার প্রভাবে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এলাকায় চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে।
র‍্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে চাষাড়া শহীদ মিনার চত্বরে অভিযান চালায়। এসময় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইনে জুয়া খেলা অবস্থায় আবুল হাসান ও সাকিবকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এই অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
​র‍্যাব আরও জানায়, অনলাইন জুয়াড়ি ও তাদের মূল হোতাদের আইনের আওতায় আনতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

One thought on "নারায়ণগঞ্জের ​চাষাড়ায় র‍্যাবের হানা: অনলাইন জুয়ার এজেন্টসহ ২ জন হাতেনাতে গ্রেফতার"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital