বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

কীভাবে বেছে নেওয়া হবে তৃতীয় স্থানের সেরা ৮ দল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২০ মোট ভিউ

গ্রুপ পর্বের লড়াই শেষে কোন দল পরের রাউন্ডে যাবে, আর কোন দলকে বিদায় নিতে হবে, তা নিয়ে দর্শকদের হিসাব-নিকাশ চলতেই থাকে। এবার টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে রেকর্ড ৩২টি দল জায়গা করে নেবে পরের রাউন্ডে। নকআউটের টিকিট কাটার এ হিসাব-নিকাশ এবার তাই আরও রোমাঞ্চকর হতে যাচ্ছে।

১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুটি দল সরাসরি চলে যাবে ‘রাউন্ড অব ৩২’-এ। তবে হিসাবটা জটিল হবে প্রতি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোকে নিয়ে। ১২টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা ৮টি দলও পা রাখবে নকআউট পর্বে।

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কী হবে

গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য ৩ পয়েন্ট এবং ড্রয়ের জন্য ১ পয়েন্ট। যদি গ্রুপ পর্বের খেলা শেষে একই গ্রুপের দুই বা ততোধিক দলের পয়েন্ট সমান হয়, তবে অবস্থান নির্ধারণের জন্য ক্রমানুসারে নিচের নিয়মগুলো প্রযোজ্য হবে—

 

প্রথম ধাপ—

  • প্রথমেই দেখা হবে হেড টু হেড বা মুখোমুখি লড়াইয়ের হিসাব।
  • সমান পয়েন্ট থাকা দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচে অর্জিত সর্বোচ্চ পয়েন্ট।
  • সমান পয়েন্ট থাকা দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচের গোল ব্যবধান।
  • সমান পয়েন্ট থাকা দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচে করা সর্বোচ্চ গোলসংখ্যা।

এরপরও দলগুলোকে আলাদা করা না গেলে আসবে দ্বিতীয় আরেকটি হিসাব।

দ্বিতীয় ধাপ—

  • গ্রুপ পর্বের সব ম্যাচে দলগুলোর গোল ব্যবধান।
  • গ্রুপ পর্বের সব ম্যাচে দলগুলোর গোলসংখ্যা।
  • ফেয়ার প্লে পয়েন্ট: খেলোয়াড় ও দলের অফিশিয়ালদের পাওয়া হলুদ ও লাল কার্ডের ওপর ভিত্তি করে নির্ধারিত সর্বোচ্চ ‘টিম কন্ডাক্ট স্কোর’।

তৃতীয় ধাপ—

এরপরও দলগুলোকে আলাদা করা না গেলে সমান পয়েন্টে থাকা দলগুলোর অবস্থান নির্ধারিত হবে সর্বশেষ ফিফা র‍্যাংকিং ভিত্তি করে।

 

আরও পড়ুন:পঞ্চগড়ে সীমান্ত পাহারার পাশাপাশি কৃষিতে বাজিমাত, লটকন চাষে সফল বিজিবি সদস্য রাসেল

 

সেরা ৮টি  ‘তৃতীয়’ দল যেভাবে বেছে নেওয়া হবে 

১২টি গ্রুপের মধ্যে সেরা ৮টি তৃতীয় হওয়া দল নির্ধারণের ক্ষেত্রে নিচের বিষয়গুলো ক্রমানুসারে বিবেচনা করা হবে—

  • গ্রুপ পর্বে প্রাপ্ত পয়েন্ট।
  • গ্রুপ পর্বের গোল ব্যবধান।
  • গ্রুপ পর্বের গোলসংখ্যা।
  • ফেয়ার প্লে পয়েন্ট।
  • সর্বশেষ ফিফা র‍্যাংকিং।

শেয়ার করুন

One thought on "কীভাবে বেছে নেওয়া হবে তৃতীয় স্থানের সেরা ৮ দল"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital