বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আফগানদের কাছে বড় হারে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেল টাইগাররা সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: স্পিকার ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে জামায়াতের লংমার্চ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে মোংলা ও খুলনায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা পরিস্থিতির উন্নতি: সৌদি আরবের দুই রুটে ফিরছে বিমানের ফ্লাইট শার্শায় ৪ কোটি টাকার ১৮টি স্বর্ণের বারসহ আটক ১, মোটরসাইকেল জব্দ ইউক্রেন যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন মহেশপুরে জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে বিপদে পড়তে হবে’: জামায়াত নেতা শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ:রয়টার্স

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮২ মোট ভিউ
লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও হিজবুল্লাহ।আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তার বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, কাতার ও ইরানের সহায়তায় দুই পক্ষের মধ্যে এই সমঝোতা চূড়ান্ত হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, ‘আজ দিনের শুরুতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গোলাগুলি হলেও এখন তারা যুদ্ধবিরতিতে পৌঁছেছে বলে আমরা বুঝতে পারছি।’

এর আগে শুক্রবার লেবাননে ইসরায়েলের হামলা এবং হিজবুল্লাহর পাল্টা হামলার কারণে মধ্যপ্রাচ্যে সদ্য স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দেয়।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হলেও লেবাননে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ অব্যাহত ছিল।

 

 

আরও পড়ুন:

 

এর আগে শুক্রবার লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানায়, তারা হিজবুল্লাহর ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সংগঠনটির বেশ কয়েকজন সদস্যকে হত্যা করেছে।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। একই দিনে চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার ঘটনাও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

শেয়ার করুন

One thought on "লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ:রয়টার্স"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital