বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি ছাত্রশক্তির আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে শাহিন ও ফেরদৌস সাভারে মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুলবর্ষ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে একক বক্তৃতা ও সেমিনার ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে সিংড়ায় ছাত্রদলের দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপণ জুলাই রাজপথের সেই দিনগুলো: জবি ছাত্রদলনেতা পরাগের জুলাই স্মৃতি শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল পোশাক শ্রমিকের চিকিৎসাসেবা চালুর দিন-তারিখ জানাল আদ্-দ্বীন হাসপাতাল টানা ৫ দিন ভারি বর্ষণের আভাস বাউবি’র ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৫ মোট ভিউ

 

গ্রুপ জির ভাগ্য নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে মোহাম্মদ সালাহর মিশর এবং মেহেদি তারেমির ইরান। যুক্তরাষ্ট্রের সিয়াটেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি দুই দলের জন্যই নকআউট পর্বে ওঠার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেকের পর এখনো নকআউট পর্বে খেলতে পারেনি মিশর। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটানোর সুযোগ এসেছে। প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ফারাওরা।

আজ ইরানকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ বত্রিশ নিশ্চিত করবে মিশর। ড্র করলেও পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে গোল করতে পারলে দেশের হয়ে ৬৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হোসাম হাসানের রেকর্ড স্পর্শ করবেন মোহাম্মদ সালাহ। বর্তমানে হোসাম হাসানই মিশরের প্রধান কোচ।

অন্যদিকে প্রথম দুই ম্যাচে বেলজিয়াম এবং নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরান। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার নকআউট পর্বে উঠতে হলে আজ তাদের জয়ের বিকল্প নেই।

মাঠের বাইরের নানা প্রতিকূলতা সামলেও ইরান এখন ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে। ম্যাচ জিততে পারলে শুধু নকআউট নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও তৈরি হবে তাদের সামনে।

অপ্টার সুপার কম্পিউটারের হিসাবে ম্যাচে মিশরের জয়ের সম্ভাবনা ৪৪ দশমিক ১ শতাংশ। ইরানের জয়ের সম্ভাবনা ২৪ দশমিক ৬ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ৩১ দশমিক ৩ শতাংশ।

সম্ভাব্য একাদশ

মিশর

শোবের, হ্যানি, ইব্রাহিম, রাবিয়া, এল ফতুহ, আতেয়া, লাশিন, জিকো, সালাহ, আশুর, মারমুশ

ইরান

বেইরানভান্দ, রেজাইয়ান, কানানি, নেমাতি, খলিলজাদেহ, সাফি, জাহানবখশ, গোদ্দোস, এজাতোলাহি, মোহেবি, তারেমি

শেয়ার করুন

One thought on "মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital